Tag: টিপস

  • পিসির সব ডিটেইলস জেনে নাও

    My Computer, অথবা This PC তে রাইট ক্লিক করে Properties এ ক্লিক করলে পিসির সব ডিটেইলস জানা যায়।

    পিসির সিপিউ এর মডেল আর স্পিড জানা যায়।

    পিসিতে কত জিবি র‍্যাম আছে জানা যায়। বর্তমানে ৮ জিবির উপরে র‍্যাম থাকলে ভালো হয়।

    আর পিসির অপারেটিং সিস্টেম কি ৬৪ বিট না ৩২ বিট সেটাও জানা যায়। গত ১০-১৫ বছরে বের হওয়া সব পিসিই ৬৪ বিটের পিসি। ৬৪ বিট হলে অনেক প্রোগ্রাম আছে যেগুলো আরো বেশি মেমরি এড্রেস করতে পারে।

    বর্তমানের সবচেয়ে বেশি ব্যাবহৃত উইন্ডোজ হলো উইন্ডোজ ১০। এর সাথে নতুন উইন্ডোজ ১১ ও আছে।

    আগের উইন্ডোজ ৭ আর ৮ ভালো পিসি, কিন্তু বর্তমানের অনেক প্রোগ্রামিং টুলস আর নতুন প্রোগ্রাম উইন্ডোজ ১০ ছাড়া রান নাও করতে পারে।

  • মাত্র ১৫ মিনিট কোড করো

    ঘুম থেকে উঠেই ১৫ মিনিট প্রজেক্টে কাজ করবো।

    কোডিং প্রোজেক্ট/ক্লায়েন্ট প্রজেক্ট, যাই হোক যাস্ট ১৫ মিনিট, এর চেয়ে বেশি না।

    এই বলে এডিটরটা ওপেন করলাম, আর আজকে ১৫ এর যায়গায় ৫১ মিনিট কোড করে ফেললাম 😁

    অনেক সময় কোডিং করে কিছু বানানো এমন একটা নেশা যেটা একবার flow state এ চলে গেলে আর ছাড়তে মন চায় না।

    এইভাবে হুট হাট কাজ শুরু করে দেওয়া ভালো।

    মাত্র ২ মিনিট করবো; ৫ মিনিট করবো; যাস্ট এই ফাইলটা চেঞ্জ করবো ইত্যাদি।

    কিন্তু যখনি অনেক আয়োজন করে ভাবি, আজকে ২-৩ ঘন্টা কোড করে ফাটাইয়া ফেলবো, তখন আর সারাদিন এডিটর ওপেন-ই করি না।

    time tracker app: toggl

  • টাইপিং স্পিড বাড়ালে প্রোগ্রামিং এও কাজে লাগে

    ইংরেজী টাইপিং টা শিখে রাখলে (10 finger typing) প্রোগ্রামিং সহ অন্যান্য অনেক যায়গাতেই সুবিধা পাওয়া যায়।

    ইমেইল লেখা, গিটহাব কমিট মেসেজ লেখা, সোশাল মিডিয়া পোস্ট, ব্লগ পোস্ট সহ সব যায়গায় কাজে দেয়।

    আমি একবার কষ্ট করে 10 finger typing টা শিখে ফেলেছিলাম। প্রথম ২ সপ্তাহ কাজ করতে অনেক কষ্ট হয়েছিলো। কিন্তু এখন আজীবন এর সূবিধা ভোগ করছি।

    এমন কিছু ইনভেস্টমেন্ট আছে যা একবার কষ্ট করে করলে তার রিটার্ন সারা জীবন পাওয়া যায়, তার মধ্যে এই টাইপিং স্কিল একটা।

    অনলাইনে অনেক ফ্রি টুলস আছে যেখানে রেগুলার টাইপিং শিখতে পারবে। TypingClub তার মধ্যে একটা।

  • প্রতিদিন ১ ঘন্টা করে নতুন একটা জিনিস শেখার অভ্যাস

    সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কোন কিছু শিখে শেষ করা যায় না। বিশেষ করে জাভাস্ক্রিপ্ট Eco-System তো আরো বেশি পরিবর্তনশীল।

    নতুন নতুন টুলস, টেকনোলজি, আর টেকনিক আসতেই থাকবে, তাই সব কিছু শিখে শেষ করে ফেলার মাইন্ডসেট কোন কাজেই আসবে না। কারন যতদিনে আমি একটা জিনিস শিখে শেষ করবো, ততদিনে হয়তো নতুন একটা কিছু চলে এসেছে।

    বরং অন্য একটা মাইন্ডসেট করা আরো ভালোঃ সব সময় আমি নতুন কিছু শিখতে থাকবো।

    প্রতিদিন ১ ঘন্টা করে নতুন একটা জিনিস শেখার অভ্যাস, লং টার্মে অনেক কাজে দিবে।

    যেমন আজকে আমি TypeScript এর উপরে একটা ভিডিও দেখলাম। ReactJS এ TypeScript এর সব use-case এখানে দেখানো হয়েছে।

    এর পরে যখন আমি React প্রোজেক্টে কাজ করবো, তখন আমার স্কিল + কনফিডেন্স আরেকটু বাড়বে।

    BTW: TypeScript হলো জাভাস্ক্রিপ্ট এর Superset (আরেকটা উন্নত ভার্সন)