Tag: জিজ্ঞাসা

  • ৩০ দিনে কি প্রোগ্রামিং শিখা সম্ভব?

    এই প্রশ্নের সাথে অনেক গুলা যদি/কিন্তু আছে।

    ৩০ দিন কি শুধুই প্রোগ্রামিং করতে পারবে? আর কোন কাজ, পড়ালেখা, ফ্যামিলি কমিটমেন্ট আছে? যদি থাকে তাহলে হয়তো ৩০ দিনই ফোকাস দেওয়া সম্ভব না।

    তুমি কি তোমার প্রথম প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখছো নাকি ৬ নাম্বারটা শিখছো?

    আমি অলরেডি অনেকগুলা ল্যাঙ্গুয়েজ অনেক বছর ধরে ইউজ করে আসছি। আমার ক্ষেত্রে দেখা যাবে একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ১ মাস কেন, ১ সপ্তাহেই শিখে ফেলতে পারবো।

    চলো একটা বাস্তবধর্মী উদাহরন দেইঃ

    আগামি ৩০ দিনে ১০-২০ বার প্রতিদিন ১ ঘন্টা করে যদি Deliberate Practice করো, তাহলে হয়তো এখন যে জিরো লেভেলে আছো, সেখান থেকে অনেক উপরের লেভেলে চলে যেতে পারবে।

    ল্যাংগুয়েজ শেখা আসলে কারো শেষ হয় না। শেষ করতে পারাটাও কোন ক্রেডিট না। সবাই সেই ল্যাংগুয়েজে মোটামুটি অভ্যস্থ হয় যেন সে কিছু বানাতে পারে।

    এইটাই আসল গোল।

  • প্রোগ্রামিং ভালোভাবে করতে হলে ঠিক কেমন ইংরেজী জানতে হবে?

    উত্তরঃ- ভালো ভাবেই জানতে হবে। কেন সেটা বলছিঃ

    প্রায় প্রত্যেকটা মডার্ন ল্যাঙ্গুয়েজেই কিছু বেসিক ইংরেজী ওয়ার্ড আছে, যেমন form, submit, color, background, function ইত্যাদি। এই বেসিক শব্দগুলোর বানান ভূল করলে প্রোগ্রামে Error আসবে, যার ফলে অনেক বিরক্তি লাগবে।

    প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই case-sensitive অর্থাৎ কোন বানানে বড় হাতের আর ছোট হাতের লেখা মিক্স করলে সেটা সে বুঝতে পারে না। তার মানে যদি ভেরিয়েবল এর নাম থাকে ছোট হাতের অক্ষরে address, আর তুমি রেফারেন্স করেছো বড় হাতের অক্ষরে Address, তাহলে আবার সেখানে Error দেখাবে। বড় হাতের + ছোট হাতের অক্ষরের যে পার্থক্য, সেটা বুঝার ভালো সেন্স থাকতে হবে।

    প্রোগ্রামিং এ প্রায়ই Error আসে। এটা একটা নরমাল ব্যাপার। সেই এররটা পড়ে প্রোগ্রামটা ডিবাগ করা জানতে হবে। তার মানে ইংরেজী লেখা পড়ে বুঝতে পারতে হবে।

    বেশিরভাগ সময় প্রোগ্রামিং এর এরর গুগলে লিখে সার্চ করে তার সলুশন বের করে আনতে হয়। এই ক্ষেত্রে কি সমস্যা হলো, সেটা খুব ভালো ভাবে ইংরেজীতে লিখে উপস্থাপন করা লাগে। তার মানে ইংরেজী ভালো লিখতে পারতেও হবে।

    বেশির ভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইংরেজীতে বানানো হয়েছে, আর তাদের ইউজার কমিউনিটিও ইংরেজীতেই কমিউনিকেট করে। যতদিন না পর্যন্ত বাংলা ভাষায় আরো বড় প্রোগ্রামিং কমিউনিটি তৈরী হচ্ছে, ততদিন পর্যন্ত ইংরেজীতেই কোডিং করতে হবে।

  • HTML/CSS দিয়ে কি করা যায়?

    যত ওয়েব বেইজড ইউজার ইন্টারফেস বা ওয়েব এপ্লিকেশন আছে, সেগুলা HTML/CSS দিয়েই করা।

    তবে,

    আজকাল মডার্ন ডেভেলপারেরা খালি HTML/CSS এ কোড করে না। এর বদলে জাভাস্ক্রিপ্টের একটা স্পেশাল ফ্লেভার JSX দিয়ে এই জিনিসগুলো বানানো হয়।

    HTML এর যায়গায়, হয় JSX, HTMX অথবা astro এর মত কিছু superset ইউজ করে।

    CSS এর যায়গায় TailwindCSS এর মত একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে।

    এমনকি JavaScript এর যায়গায় TypeScript এর মত আরেকটা superset ইউজ করে।

    🤷‍♂️

    তাহলে কি বেসিক HTML/CSS এর আর কোন কাজ নেই?

    হ্যা আছে অবশ্যই।

    একজন ডেভেলপার এর HTML, CSS, JavaScript এর মৌলিক যত ধারনা থাকবে, সে মডার্ন টুলস আরো ভালো করে চালাতে পারবে।

    So keep learning!